সর্বশেষ সংবাদ :

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণীর আত্মার মাগফেরাত কামনা

স্টাফ রিপোর্টার: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলমের সহধর্মিণী ও আরটিভির ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খানের মাতা ফেরদৌস আরা বেগমের আত্মার শান্তি কামনায় কুলখানি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বাদ আসর মহানগরীর সাগরপাড়া নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্যসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এই দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোজাফফর হোসেন।
এসময় মরহুমা ফেরদৌস আরা বেগমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ফেরদৌস আরা বেগম ঢাকায় তাঁর ছেলে মামুনুর রহমান খানের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।


প্রকাশিত: June 15, 2024 | সময়: 5:59 am | সুমন শেখ