সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে স্মার্ট উদ্যোক্তাদের নিয়ে গ্রামীণফোনের আইডিয়া ডিজাইন বুটক্যাম্প

স্টাফ রিপোর্টার: তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক রিজিওনাল ডিজাইন বুটক্যাম্প। গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ স্টার্টআপ ইনোভেশন প্ল্যাটফর্ম জিপি এক্সেলারেটরের আয়োজনে এ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে রাজশাহী মহানগরীর শাহডাইন কমিউনিটি সেন্টারে শতাধিক তরুন উদ্যোক্তাদের নিয়ে তাদের মতামত গ্রহণ করা হয়। ব্যাবসায়িক ধারণা এবং মার্কেটিং বিষয়ে উপস্থিত সকলের কাছে থেকে পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল উদ্যোক্তারা বক্তব্য দেন।
‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক এই আয়োজন মূলত আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা ও স্থানীয়ভাবে নানা সমস্যা সমাধানে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে। ৩০ জন কমিউনিটি বিল্ডারের সমন্বয়ে এবং দেশের ২০টি অঞ্চলে পিচ সেশনের মাধ্যমে আয়োজনটি সেরা ২০ জন ‘আইডিয়াপ্রেনর’ খুঁজে বের করবে এবং তাদেরকে পুরস্কৃত করবে। মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদেরকে মাথায় রেখে এই আয়োজনটি ডিজাইন করা হয়েছে। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহী তরুণদেরকে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে সহযোগীতা ও দিকনির্দেশনা প্রদান করবে রিজিওনাল ডিজাইন বুটক্যাম্প। এই প্রচেষ্টা বাংলাদেশের যুব জনসংখ্যার সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্মার্ট নেশন হওয়ার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
এইসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি কমিউনিটি বিল্ডার আরিফুল ইসলাম আরিফ, টিম লিডার সোহেল রানা, উদ্যোক্তা শাহরিয়ার নাফিস। অনুষ্ঠানে উপস্থিত তরুণ উদ্দোক্তারা এইধরণের অনুষ্ঠান রাজশাহীতে আয়োজন করার জন্য আয়োজনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করে।
২০১৫ সালে কার্যক্রম চালুর পর থেকে দেশের স্টার্টআপ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জিপি এক্সেলারেটর। এটি ৫০টি স্টার্টআপের মাধ্যমে ৫ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এর আওতায় নানা সম্ভাবনাময় স্টার্টআপের বাজারমূল্য ১০গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং ৫০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি ভ্যালুয়েশন অর্জন করেছে। এ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জিপি এক্সেলারেটর’এর অবদান অনুধাবন করা যায়।


প্রকাশিত: June 3, 2024 | সময়: 5:31 am | সুমন শেখ