, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কর্ণহার থানা এলাকায় অভিযানে পারিবারিক আদালতের পৃথক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। নগরীর কর্ণহার থানা পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- জাহাঙ্গীর আলম ও আহসান আলী । জাহাঙ্গীর আলম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লাডাইং এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে ও আহসান আলী একই থানার শরমঙ্গল গ্রামের উমেদ আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম ও আহসান আলীর বিরুদ্ধে নগরীর কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুইটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। এরই প্রেক্ষিতে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে কর্ণহার থানা পুলিশ।
অপর একটি অভিযানে কর্ণহার থানার এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টায় পরিচালনা করে আহসান আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।