সর্বশেষ সংবাদ :

নাটোর-১ আসনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা জাতীয় পার্টির

লালপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের লালপুরে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘোষণা দেন লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাটোর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার।

 

এসময় আব্দুর রশিদ মাস্টার বলেন, ‘আমরা শহিদুল ইসলাম বকুল এমপির সাথে নাটোর-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে মাঠে থাকব। উপজেলার সব নেতা-কর্মীকে এই আহ্বানে সাড়া দিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি।

 

 

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার সব ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পার্টির অফিসে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকার মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে ফুলের মালা দিয়ে বরণ করে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: December 24, 2023 | সময়: 4:37 pm | Daily Sunshine

আরও খবর