সর্বশেষ সংবাদ :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজশাহী আসছেন আজ

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি আজ মঙ্গলবার এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বিমানযোগে দুপুর বারোটায় রাজশাহী এসে পৌঁছাবেন।
দুপুর সোয়া বারোটায় মন্ত্রী নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে যোগদান করবেন। মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।


প্রকাশিত: September 26, 2023 | সময়: 6:33 am | সুমন শেখ

আরও খবর