, , ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। তাঁর নাম মিঠুন প্রামাণিক (২৮)। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে তাঁর বাড়ি।
রাজশাহী র্যাবের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার বাঘা উপজেলার ভানুকর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা এ অভিযান চালান। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আসামি মিঠুনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।