বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন (৪০) নামে একজন নিহত হয়েছে। নিহত রুহুল নাচোলে দিঘী পাড়ার আব্দুল বাসের ছেলে।
শুক্রবার সকাল ১১ দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর রেল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, দুপুরে নাচোলে যাদবপুরের ৬৪ নং রেল ব্রিজের পাশে রেল লাইনের ওপর বসেছিল রুহুল আমিন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কম্পিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়।
ওসি আরো জানান, পরে রেলের জিআরপি পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সানশাইন/সোহরাব