বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র ও প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচার অব্যৗাহত রয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে গত সোমবার নগরীর ১৭ নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আসন্ন নির্বাচনে মেয়র পদে এএইচএমখায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নাইমুল হুদা রানা।
তিনি বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের জাদুকরি প্রচেষ্টায় মহানগরীর চিত্র পাল্টে গেছে। নগরীর এসব উন্নয়নের কথা মানুষের কাছে পৌছাতে হবে। আগামীতে আরো উন্নয়নের জন্য মেয়র লিটনকে বিপুল ভোট দিয়ে আবারো জয়যুক্ত করতে হবে।
সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা ফিরোজ কবির সেন্টু, এডভোকেট শামসুন্নাহার মুক্তি, বাদশা শেখ, মজিবর রহমান, আকতারুল আলম, শাহাদৎ হোসেন সাহু, ঈসরাইল মন্ডল, সারোয়ার হোসেনসহ ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।