, , ।
নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক পালণ করা হবে। গত সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন স্থাপনায় মন্ত্রণালয় ভিত্তিক ক্ষতির চিত্রও তুলে ধরা হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারাদেশে সহিংসতার সৃষ্টি হয়। এ সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৫০ জন , মারা গিয়েছে বলেন জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
এর আগে, রোববার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে শিক্ষার্থী, আওয়ামী লীগ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। বিভিন্ন হাসপাতাল, জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলে এই তথ্য নিশ্চিত করেন তিনি।