সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে তিনদিন ধরে এক গৃহবধূ নিখোঁজ

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩দিন থেকে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। নিখোঁজ গৃহবধুর সন্ধান চেয়ে রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তার স্বামী। নিখোঁজ গৃহবধূ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামের মো. মবিনউল হকের স্ত্রী রাকিবা বেগম (৪২)।
নিখোঁজ গৃহবধূর স্বামী মবিনউল হক জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে আমার স্ত্রী রাকিবা বেগম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনের বাসা সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাধ্য হয়ে শিবগঞ্জ থাকায় জিডি করেছি।
নিখোঁজ রাকিবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরেনে ছিলো নেভিব্লু কালারের বোরখা ও ওড়না। তার চেহারা ফর্সা, মাথায় লম্বা কালো চুল আর তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ গৃহবধূর সন্ধানে অভিযান চলছে।


প্রকাশিত: February 28, 2023 | সময়: 6:28 am | সুমন শেখ

আরও খবর