বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে হেরোইন ও ইয়াবাসহ মিন্টু (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোল্লাপাড়া এলাকা থেকে আটক করা হয় তাকে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হাফিজুর রহমানসহ সঙ্গিও ফোর্স অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১ টার দিকে গোল্লাপাড়া জামে মসজিদের সামনে হতে দশ গ্রাম হেরোইন ও ১৬ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ২৯ হাজার ২ শ টাকাসহ মিন্টুকে আটক করে। আটককৃত মিন্টু তানোর পৌর এলাকার গোল্ল্াপাড়া গ্রামের ইন্তাজ মন্ডলের পুত্র।
এসআই হাফিজুর রহমান বলেন, মিন্টু বিভিন্ন এলাকায় ফেরি করে হোরোইনের ব্যবসা করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।