, , ।
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছে এক যুবক। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকশব্দল এলাকার মাঠের বাগানে বিষধর এ সাপটি ধরা পড়ে।
জানা গেছে, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাকিব হাসান সীমান্ত এলকায় ঘুকসী নদিতে মাছ ধরতে যায়। এ সময় নদীর পাশে একটি ফরেস্টের বাগানে সাপটিকে দেখতে পারেন সে। পরে কৌশলে সে সাপটিকে ধরে মাছ ধরার নেটে বন্দি করে বাড়িতে নিয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা সাকিবের বাড়িতে ভিড় করে। পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। ধামইরহাট বনবিট কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, এটি খুবই বিষধর একটি সাপ। পাশের ভারত থেকে সাপটি এসেছে বলে ধারণা করা হচ্ছে।
সানশাইন/টিএ