সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৭ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ির পুলিশ।

রোববার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের শ্রী রমনি দেবনাথের ছেলে শ্রী রিপন দেবনাথ (২৬) একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে নজরুল মন্ডল (৪২) ও নওগাঁ জেলার রাণীনগর উপজেলা দক্ষিন রাজাপুর গ্রামের আহাদ আলীর ছেলে হানিফ খন্দকার (২৫)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের তল্লাশি করে হানিফের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও রিপন এবং নজরুল মন্ডলের কাছ থেকে ৭গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: August 28, 2022 | সময়: 7:38 pm | Daily Sunshine