সর্বশেষ সংবাদ :

নগরীতে শহীদ পরিবারের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে শহীদ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। শনিবার দুপুর ১২টায় মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারি শহীদ মিনার প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানটি আয়োজন করেন, শহীদ পরিবার কল্যাণ পরিষদ ও ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব, তালাইমারি শহীদ মিনার, রাজশাহী।
এর আগে, প্রথম আলো ট্রাস্টের স্কুল ‘আলোর পাঠশালা’ পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদ পরিবার কল্যাণ পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মান্নান ও কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক। অনুষ্ঠানির সঞ্চালনায় ছিলেন, শহীদ পরিবার কল্যাণ পরিষদ রাজশাহী’র সহসভাপতি শাহজামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ পরিবার কল্যাণ পরিষদের, সভাপতি নাজিম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক মানিক হোসেন, যুগ্ম সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রকাশিত: January 16, 2022 | সময়: 6:14 am | সুমন শেখ

আরও খবর