বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক রিপোর্ট;
রাজশাহীর বাঘায় অর্নাসে পড়ুয়া প্রান্ত চন্দ্র নামের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । শনিবার ৮ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় নিজ ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে সে । নিহত প্রান্ত উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জতজয়রাম গ্রামের ষষ্টী চন্দ্রের ছেলে । সে বাঘা সরকারি শাহদৌলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন থেকে প্রান্ত কারো সাথে কোন কোন কথা বলতো না। এমনকি পরিবারের সাথেও না । শনিবার ওই সময় বাড়ির বাইরে পরিবারের লোকজন সাংসারিক কাজ করছিলেন। এ সময় তার নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে সে । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
বাঘা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে । তবে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে ।