, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শ্রম দপ্তরের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পারভেজ তৌফিক জাহিদী নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোফাক্কারুল ইসলাম ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
অনুষ্ঠানে সংগঠনের ২১ জন নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। তারা হলেন—সভাপতি রফিকুল ইসলাম তোতা, সিনিয়র সহসভাপতি হারুনার রশিদ, সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গাজি, সহসাধারণ সম্পাদক রায়হান আহমেদ রাসেল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ১ নম্বর সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, ২ নম্বর সাংগঠনিক সম্পাদক আরমান আলী, দপ্তর সম্পাদক আব্দুল করিম, সহদপ্তর সম্পাদক বাবু, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রচার সম্পাদক নাজমুল হোসাইন, ১ নম্বর সড়ক সম্পাদক কাজিরুল ইসলাম সেলিম, ২ নম্বর সড়ক সম্পাদক মাসুদ রানা এবং ৩ নম্বর সড়ক সম্পাদক আলমগীর হোসেন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন আশরাফুল ইসলাম, আশিকুল ইসলাম শাহীন, সেলিম হোসেন, পারভেজ হক, জিয়ারুল ইসলাম ইন্তাজুল ও আমজাদ হোসেন।