সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীর বানিয়াজানে চেয়ারম্যান প্রার্থীর পথসভা

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী বানিয়াজান ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক সমিতির ধনবাড়ী শাখা’র সাধারণ সম্পাদক শহিনুর রহমান ইসলাম শহীনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ এশা বানিয়াজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট গংগাবর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি কর্মী মীর শাহেন শাহর সঞ্চালনায় ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহম্মেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, চেয়ারম্যান প্রার্থী বানিয়াজান ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিনুর রহমান ইসলাম শহীন, বানিয়াজান ইউনিয়ন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা মীর গণি ফকির, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হারুন অর রশিদ, আব্দুল মজিদ, বানিয়াজান ইউনিয়ন ছাত্র দলের প্রচার সম্পাদক রাবেদ হাসান রিপু, বিএনপি নেতা স্বপন মিয়া ও আবুল কালাম সহ অন্যান্যরা।
চেয়ারম্যান প্রার্থী শহিনুর রহমান ইসলাম শহীন তার বক্তব্যে বলেন, দলের দুঃসময় ২০১১ সালে চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। এখনো জনগণের পাশে আছি সব সময় থাকব। সেই সাথে তিনি নির্বাচিত হলে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের সাংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি’র মাধ্যমে বানিয়াজান ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন বিনির্মাণে কাজ করা হয় জনগণের সেবা নিশ্চিতে কাজ করাসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
পথসভায় স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়র্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 5, 2026 | সময়: 5:33 am | সুমন শেখ