, , ।
জানা যায়, ওমর ফারুক একজন প্রবীণ ব্যবসায়ী ও পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক পদে রয়েছে । তাঁর পরিবারের অন্য সদস্যরাও দীর্ঘদিন ধরে কেশরহাট বাজারে ব্যবসার সঙ্গে জড়িত। সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তাঁদের পরিচিতি রয়েছে।
ওমর ফারুকের ছোট ভাই মোহাম্মদ আলী বাচ্চু যুবদলের নেতা। তিনি সম্প্রতি কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর আরেক ভাই ওসমান আলী পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কেশরহাট পৌরসভা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার আরেক ভাই আকবর আলী বিএনপির একনিষ্ঠ কর্মী, বিগত দিনে তিনি বিএনপির উপজেলা প্রার্থীর বাইক শোডাউনে গিয়ে আহত হয়ে এক পা পঙ্গু ক্ষতিগ্রস্থ হোন।
পরিবারের সদস্যদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁদের বিভিন্ন মামলা-হামলার মুখে পড়তে হয়েছে। তাঁদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট কেশরহাট বাজারে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়। এতে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়।
স্থানীয়দের ভাষ্য, বাজারের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা এবং বিভিন্ন প্রয়োজনে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে পরিবারটির ভূমিকা রয়েছে। তাঁদের মতে, নতুন সার ডিলার নিয়োগের ফলে কৃষকদের সার সংগ্রহে সুবিধা হতে পারে।
পৌর এলাকার কৃষক সমতুল্লাহ্, শামসুল, ছদ্দিনসহ অনেকে জানান, ওমর ফারুকের পরিবারের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং বিপদে-আপদে সহযোগিতা করেন। তাঁরা আশা করছেন, নতুন ডিলার নিয়োগের ফলে সার সংকট কমবে এবং সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে পারবেন।
এ বিষয়ে সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, “সকল বিষয় যাচাই-বাছাই করে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি আমাকে কেশরহাট পৌরসভায় নতুন সার ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। আমি সততা ও স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে চাই। কোনো ধরনের অনিয়ম ছাড়াই সরকার নির্ধারিত মূল্যে পৌর এলাকার কৃষকদের কাছে সার বিক্রি করবো।”
উল্লেখ্য, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ এবং সার ডিলার-সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের পর অস্থায়ী ভিত্তিতে সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুককে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্রে উল্লেখিত শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে তাঁকে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।