সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে শিক্ষার মান্নোয়নে মা ও অভিভাবক সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষার মান্নোয়নে মা ও অভিভাবক সবমাবেশ করেছে বীরতারার কাঁঠালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়। রবিবার ৬ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ ও ২য় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন মিয়া, সহকারী শিক্ষক কামরুন্নাহার, কামরুন্নাহার আঁখি, আশিফুল মাহবুব নয়ন, অভিভাক আশা আক্তার, আছমা বেগম, হীরা আক্তার, ফাতেমা বেগম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।
এসময় বক্তারা আগামী দিনে বিদ্যালয়ে লেখাপড়ার মান বাড়তে গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে আলোচনা করেন।


প্রকাশিত: September 7, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ