সর্বশেষ সংবাদ :

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫ সিরিজের নবীন শিক্ষার্থীদের মাঝে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১০টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে এই কার্ড তুলে দেন মেকানিকাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম।
প্রসঙ্গত, রুয়েটের ১৪ টি বিভাগে ২০২৫ সিরিজের এক হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থীদের এই কার্ড প্রদান করা হচ্ছে। লাইব্রেরি কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিতে থাকা প্রায় ৪০ হাজার মুদ্রিত বই ব্যবহার করতে পারবেন। এছাড়াও ১৯৭ টাইটেলের ওপর ই-বুকস, কনফারেন্স জার্নল্স এ্যন্ড ম্যাগাজিনস, কোর্সেস, স্ট্যান্ডার্ড, অথরস, সাইটেশন্স সহ অন্যান্য ৭৩ লাখ ৬৭ হাজার ৭৭৪ টি সার্চ আইটেমের ওপর আইইইই জার্নালের অসংখ্য সংখ্যা রয়েছে যা তারা লাইব্রেরির নির্ধারিত ওয়েবপেজের মাধ্যমে স্টাডি করতে পারবেন; যা শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনের পাশাপাশি ক্যরিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রকাশিত: August 9, 2026 | সময়: 4:14 am | সুমন শেখ