সর্বশেষ সংবাদ :

রাজশাহী রেশম কারখানা পরিদর্শনে বিডা’র নির্বাহী চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন।
মঙ্গলবার পরিদর্শনকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ নির্বাহী চেয়ারম্যান মহোদয়কে রেশম কারখানার কার্যক্রম, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম, বাংলাদেশে রেশম শিল্পের উন্নয়নে বর্তমান সময়ে গৃহীত কর্মকান্ড ও রেশম কারখানার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন।
কারখানা পরিদর্শন শেষে তিনি শো-রুমে রাজশাহী রেশম কারখানায় উৎপাদিত ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক পণ্য গরদ শাড়ি, নকশা খচিত শাড়ি, প্রিন্ট শাড়ি, টু-পিস, পাঞ্জাবীর কাপড়, বলাকা সিল্ক, বিভিন্ন থান কাপড় আগ্রহের সাথে দেখেন এবং সিল্ক পণ্য ক্রয় করেন।
এ সময় বিডা’র নির্বাহী সদস্য(অতিরিক্ত সচিব) হুমায়ুন কবীর, বিডা’র মহাপরিচালক জীবন কৃষ্ণ রায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর উপপরিচালক, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম, এ মান্নান, পরিচালক(প্রশাসন) নাছিমা খাতুন,পরিচালক মু: রেজা হাসান ও বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 5, 2026 | সময়: 4:33 am | সুমন শেখ