বাঘা বাজারের হাল ধরলেন কামাল-শফি

নুরুজ্জামান বাঘা :

রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদক ও বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। এছাড়াও সদস্য সচিব নির্বাচিত হয়েছন জেলা যুবদল নেতা শফিকুল ইসলাম শফি।

লোকজন বলছেন, নতুন কমিটি গঠনের খবরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্ব বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাঘার হাট ইতোমধ্যে সবজি ও বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে বিশেষ সুনাম অর্জন করেছে। বিশেষ করে পদ্মাচড় চরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সরবরাহ করা হয়। পাশাপাশি এসব কৃষি পণ্যের একটি অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ব্যবসায়ীদের মতে, বাঘা বাজারের সম্ভাবনাকে আরও কাজে লাগাতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ জরুরি। তারা মনে করেন, নতুন কমিটি বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য এই বাজারে রয়েছে বাঘা পৌরসভা কর্তৃক নির্মিত একটি মার্কেট। এছাড়াও মাছ মাংস বিক্রির জন্য রয়েছে পৃথক পৃথক টিনের ছওনি বিশিষ্ট ঘর। এছাড়া উন্নত সেলিব্রেশন এর ব্যবস্থা।

এদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বাজার সংশ্লিষ্টরা বলেন, ঐতিহ্যবাহী বাঘা বাজারের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে আরও এগিয়ে নিতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা।

বাঘা বাজার বণিক সমিতির আহবায়ক কামাল হাসান বলেন, বিগত সরকার আমলে বাজারের বিশেষ কোনো উন্নয়ন করতে পারেনি। এই হাট থেকে বছরে প্রায় অর্ধ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়ে থাকে।

আমরা নতুন কমিটি আশা করছি, আগামীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ এই বাজার টিকে নানা পরিকল্পনা মাধ্যমে সুসজ্জিত করব। একই সাথে বাজারের উন্নয়নে যা কিছু করণীয়, তা সবই করা হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ১০:০৮ অপরাহ্ণ | Daily Sunshine