গোদাগাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম স্বপন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (৩ জুন) বিকেলে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম স্বপন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার বাসিন্দা।

 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে পাঁচটি প্যাকেটে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

স্বপনের বিরুদ্ধে এর আগেও মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: জুন ৪, ২০২৬ | সময়: ১০:১১ অপরাহ্ণ | Daily Sunshine