বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার আলী হোসেন নামে এক ছাগল ব্যবসায়ী নিহত সহ তিন ছাগল ব্যবসায়ী আহত হয়েছেন। নিহত আলী হোসেন উপজেলার আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে। গুরুতর আহত আজাদ আলীকে উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সিংড়া হাট থেকে ৪ ছাগল ব্যবসায়ী ছাগল কিনে নিয়ে অটোভ্যান যোগে ফেরার পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন।
নিহত আলী সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।
এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ উদ্দিন। আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।