সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আগুনে পুড়ে যাওয়া অসহায় কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে ডেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ঢেউটিন ও চেক এর মাধ্যমে অর্থ সহায়তা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। সহায়তা প্রাপ্ত উপকারভোগী পুঠিয়া উপজেলার ধোকড়াকুল গ্রামের মৃত নমির আলীর ছেলে রহিদুল ইসলাম। এর আগে রোববার অগ্নিকান্ডে রহিদুল ইসলাম তার বাসায় গরুর ঘরে রাখা কয়েলের আগুন থেকে, আগুন লেগে গরু-ছাগল ও পেঁয়াজ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও বাড়ির আসবাপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের দৃষ্টিগোচর হলে তিনি সেদিনই অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেন। এবং সাথে সাথে অর্থ ও শুকনো খাবার সহ আনুষঙ্গিক জিনিসপত্র সহায়তা করে আসেন। পরে বাড়ি নির্মাণের জন্য সোমবার ঢেউটিন ও চেকের মাধ্যমে অর্থ সহায়তা করা হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, আগুনে পুড়ে যাওয়া বাড়িটির মানুষ অসহায় হয়ে পড়েছে। তাই সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব হয়েছে, আমরা চেষ্টা করেছি মাত্র।


প্রকাশিত: April 28, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ