, , ।
লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর :
মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন বিগত ১৭ বছরে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে পড়ালেখা হয়নি। ক্লাসে শিক্ষার্থীরা উপস্থিত হতো না। উপস্থিতির হার ছিল জিরো পার্সেন্ট। বর্তমান সরকারের আমলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই ৮০ ভাগ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকে। আমি একজন আইন প্রণেতা হিসেবে বলব ৮০ ভাগ নয়। এর উত্তরণ ঘটিয়ে ৯০ ভাগে উন্নীত করতে হবে। যদি কোন শিক্ষার্থী বিনা কারণে ক্লাসে উপস্থিতি ৯০ ভাগ না হয় তাহলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
২৫ নভেম্বর বুধবার বেলা ১১ টার সময় উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ডঃ লোকনুজ্জামান আহম্মেদ। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মাহবুবুর আলম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক আবু সালে মোঃ রেজাউল করিম, সাবেক অধ্যক্ষ জিল্লুর রহমান। ছাত্র প্রতিনিধিদের মধ্যে আবু হানিফ , রাতুল ও মারুফ হোসেন ।
নবীনদের পক্ষে শেখ সাবা ইসলাম, সোহান পারভেজ ,রুপশ্রী হাজরা উর্মি প্রমূখ। এ ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ আহ্বায়ক কমিটির আহবায়ক সাইফুর রহমান চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সাবেক শিক্ষক মকলেসার রহমান , সালাউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক ও সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ ,কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ রাজু, সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু ,ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ সহ বিএনপি ও সহযোগী অগ্রসর্গঠন এর নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে ও নীতি নৈতিকতায় মানবিক মানুষ তৈরীর লক্ষ্যে এমপি ফজলে হুদা আরো বলেন, সবকিছুই এখন আমাদের হাতের মুঠোয় ।আমরা ভালোটা গ্রহণ করব এবং খারাপটা পরিহার করব। মুসলমান হলে ফজরে উঠে নামাজ আদায় করে পড়ালেখায় মনোযোগ দিব এবং হিন্দু হলে অন্তত সূর্যস্নানটা করব । সকাল ১০ টায় যে শিক্ষার্থী ঘুম থেকে উঠবে আর যাই হোক, ওই শিক্ষার্থীকে দিয়ে লেখাপড়া হবে না। মেয়ে শিক্ষার্থীরা যদি পড়ালেখা না করে তাহলে তাদের হাঁড়ি ঠেলতে হবে এবং ছেলে শিক্ষার্থীরা যদি পড়ালেখা না করে তাদের ভ্যান ঠেলতে হবে। এক কথায় ছাত্রদের পড়ালেখার বিকল্প নাই। কোন শিক্ষার্থী যদি স্ট্যাব লিস্ট হতে চায় তাহলে তাকে পড়ালেখা করেই হতে হবে। কারণ ,ধান্দা বাজির দিন শেষ। এসময় তিনি বিগত সরকারের শিক্ষা ডিপার্টমেন্টে বিভিন্ন ব্যর্থতা অনিয়মের কথা তুলে ধরেন এবং বিএনপি সরকারের বিভিন্ন সময়ে শিক্ষার ভালো দিকগুলি তুলে ধরেন।
উল্লেখ্য যে ,এমপি ফজলে হুদা প্রধান অতিথি হিসেবে বেলা ৩ টায় মহাদেবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ও গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন। বিকেল ৪ টায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আইন শৃঙ্খলা সভা এবং মাসিক সমন্বয় সভায় যোগ দেন।
লিয়াকত /শাহজাদা