বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের কাউন্সিল বাজারে দিনের আলোয় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ওই ঘটনা ঘটে।
আটক যুবক – প্রতিনিধি
স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আনসার আলীর ছেলে মুদি ব্যবসায়ী মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো দোকান খুলে মাংস কিনে গরীবদের জন্য তা প্রতিদিনের ন্যায় নিয়ে আসেন। এ সময় হঠাৎ কাঠালবাড়ীয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাইনুল ইসলাম (২৩) দোকানে প্রবেশ করে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছুরি দিয়ে অতর্কিতভাবে আঘাত করতে থাকে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই ঘটনায় মাইনুলকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সেখানে বেঁধে রাখা মাইনুল নামের একজনকে আমরা আটক করে নিয়ে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।
সানশাইন /শামি