বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে স্থানীয় পত্রিকা দৈনিক সোনার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসে এ আগুন লাগে।
প্রাথমিকভাবে জানা যায়, অফিসের বারান্দায় সংরক্ষিত প্রায় ১৬ বছরের পত্রিকা, একটি রুমের সোফাসেট ও কম্পিউটার টেবিলে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে গেছে।
পত্রিকাটির সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এ ঘটনায় আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।