সর্বশেষ সংবাদ :

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মালোপাড়া বিএনপির কার্যালয়স্থ উপহার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সাথে ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি বৃন্দ, ওয়ালিউল হক রানা, এ্যাড. আলী আশরাফ মাসুম, জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সভাপতি শামসুল হোসেন মিলু সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোহরাব /শামি


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬ | সময়: ৫:০৬ অপরাহ্ণ | Daily Sunshine