বাঘায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠে নেমেছেন সতর্কতামূলক তদন্তকারী দল

নুরুজ্জামান,বাঘা :
আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হবে আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন । এ উপলক্ষে রাজশাহী ৬ চারঘাট-বাঘায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন পরিচালনার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন ও উপজেলা সহকারি রির্টানিং অফিসার। এই আসনে দুটি উপজেলার মধ্যে বাঘায় ৬১ এবং চারঘাটে ৫৮ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ভোটের একদিন আগে মঙ্গলবার(১০ ফেব্রুয়ারী) সকালে বাঘা উপজেলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন সতর্কতামূলক তদন্তবারী দল। এই দলের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও নির্বাহী অফিসার শাম্মী আক্তার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সরকারী অন্যান্ন অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে , রাজশাহী ৬ চারঘাট-বাঘা মিলে মোট ১১৯ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৭৯৪ জন । এর মধ্যে নারী ৮৪ হাজার ৭৩৭ এবং পুরুষ ৮৩ হাজার ২৫৭ জন । এখানে প্রতিটা কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, প্রতিটি বুথে একজন সহকারি প্রিজাইডিং অফিসার ও দু’জন করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ, ১২ জন আনসার এবং বিজিবি মোতায়ের থাকবে। পাশা-পাশি ২টি উপজেলায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল দল কাজ করবেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৪ জন প্রার্থী। এরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত আবু সাঈদ চাঁদ, তাঁর প্রতীক (ধানের শীষ)। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ নাজমুল হক, তার প্রতীক দাড়িপাল্লা, জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন, প্রতীক লাঙ্গল এবং ইসলামী আন্দোলন থেকে আব্দুস সালাম সুরুজ, তার প্রতীক হাত পাখা। তবে ভোটাররা বলছেন, এই আসনে এবার কর্যক্রম নিষিদ্ধ আ’লীগ নির্বাচনে অংস গ্রহন করতে না পারায়, ধানের শীষের জোয়ারে প্রতিযোগিতার আভাস দিচ্ছে দাঁড়ি-পাল্লা।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে প্রতিপালনের লক্ষে ৫৭ রাজশাহী ০৬ আসনের বাঘা উপজেলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন সতর্কতামূলক তদন্তকারী নির্বাচনী (ভিজিল্যান্স টিম) । তাঁরা এবারের নির্বাচনকে শক্তহাতে পরিচালনা করবেন বলেন অভিমত প্রকাশ করেন। এই টিমে বাঘা উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনি ও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা: আসাদুজ্জামান -সহ আরো অনেকে।

সানশাইন /শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬ | সময়: ৬:০৪ অপরাহ্ণ | Daily Sunshine