রাজশাহীতে উইমেন্স ক্রিকেটে ইস্ট জোনের সহজ জয়

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লীগ টি-২০ তে রাজশাহী ভেন্যুর ম্যাচে ইস্ট জোন ৬ উইকেটে সাউথ জোনকে পরাজিত করেছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বুধবার (২৪ ডিসেম্বর) সাউথ জোন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। দলের লতা মন্ডল ২৮ রানে অপরাজিত থাকেন। রাবেয়া খান করেন ২৩ রান। ইস্ট জোনের স্বর্ণা আক্তার ১৭ রানে ২ উইকেট দখল করেন।
জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইস্ট জোন ১৮.২ ওভারে ৪ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে ৬ উইকেটে জয়লাভ করে। ইস্ট জোনের ঝিলিক দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন। ফাহিমা খাতুন ২২ রানে অপরাজিত থাকেন। তাজ নেহার করেন ২০ রান। স্বর্ণা আক্তার করেন ১৪ রান। সাউথ জোনের লতা মন্ডল ১৭ রানে ও ফাতেমা আক্তার ১৯ রানে ২ টি করে উইকেট দখল করেন।
দলের পক্ষে ১৪ রান সংগ্রহ করে এবং ১৭ রানে ২ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইস্ট জোনের স্বর্ণা আক্তার।


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫ | সময়: ১:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ