সর্বশেষ সংবাদ :

১০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইমাম হোসেন, ডিজিটাল-

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ১০১.৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি অপারেশন দল।

 

শুক্রবার (২৭ জুন) ভোর সোয়া ৩ টার দিকে উপজেলার গোপালহাটি সরকার পাড়া এলাকায় রাস্তার উপর তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকাপ, আটককৃতদের নিকট থেকে দুইটি মোবাইল সেট, নগদ ২ হাজার ৫শত টাকা ও গাড়ির কাগজ পত্র জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট জেলার জৈনতাপুর থানার শৈলাখৈল এলাকার মৃত. ফারুক আহমেদ এর ছেলে সেলিম মিয়া (২৮) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘীর পাড় এলাকার মৃত. আব্দুল বারেকের ছেলে ইয়াছিন (২৫)।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও গাঁজা দেশের বিভিন্নস্থানে বিক্রি করছিল।জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পুঠিযা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের দায়ের পর তাদের হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, বিপুল পরিমান গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সানশাইন /ইমাম/শামি


প্রকাশিত: জুন ২৭, ২০২৫ | সময়: ২:১৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর