মহাদেবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লিয়াকত আলী বাবলু,মহাদেবপুর :

মহাদেবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গতকাল ২ জুন সোমাবার বিকেলে মহাদেবপুর বক চত্বর পার্টি অফিসের সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহিদুল ইসলাম সাগর, আলহাজ্ব আক্কাস আলী, আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেল ভাইচ চেয়ারম্যান মর্জিনা আক্তার, ভীমপুর ইউপি চেয়ারমন্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ভিপি আমজাদ আলী সরদার, মাসুদুর রহমান টিক্কা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা তাঁতী দলের সভাপতি সেকেন্দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতে খারুল আলম ইপু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ।

 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া মাহফিল করেন। দোয়া পরিচালনা করেন দক্ষিণ হোসনেপুর মাওলান মোঃ হাবিবুল্লাহ। এ সময় উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সানশাইন/লিয়াকত/শামি


প্রকাশিত: জুন ৩, ২০২৫ | সময়: ৯:৩২ পূর্বাহ্ণ | Daily Sunshine