বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক ও রাজশাহী ০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো. জুয়েল হোসেন বলেছেন, দুর্ণীতির কারণে আমাদের সব সেক্টরেই ভঙ্গুরতা দেখা দিয়েছে। তাই আমাদের সংঙ্কার জরুরি হয়েছে পড়েছে। পাশাপাশি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনটাও জরুরি। সংঙ্কার ও নির্বাচন এই দুটোই চায় জনগণ। তাই আমাদের এই দুয়ের মধ্যে সমন্বয় রেখেই এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে।
রবিবার বিজেপির প্রতিষ্ঠাতা নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।
নগরীর স্টেডিয়াম মার্কেট বিজেপির রাজশাহী মহানগর কার্যালয় এর সামনে বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ঢাকার প্রথম মেয়র জননেতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু’র ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সরদার মো. জুয়েল হোসেন।
প্রধান বক্তা হিসাবে রাজশাহী মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ বলেন, দুর্ণীতি ও অসম্প্রদায়িক দেশ গড়াই বিজেপি’র প্রধান লক্ষ্য। তরুণদের সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সোনার বাংলাদেশ উপহার দিতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিজেপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান নয়ন, আশরাফুল ইসলাম পলাশ, বাকি চিশতি, রওশনউজ্জামান খান, মহানগর সদস্য সানোয়ার হোসেন রাজন, মহানগর যুবসংহতির সদস্য সচিব ইসমাইল হোসেন টনি, যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন, মহানগর ছাত্রসমাজ আহবায়ক পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর হোসেন, সদস্য সচিব দুলাল খান, রাজপাড়া থানা বিজেপির আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব আওয়াল, বোয়ালিয়া থানা বিজেপির আহবায়ক আরিফুল ইসলাম শফি, সদস্য সচিব শিবলী আহম্মেদ, শাহ মখদুম থানা বিজেপির আহ্বায়ক মান্নান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সূর্য, চন্দ্রিমা থানা বিজেপির আহ্বায়ক সাব্বির হোসেন। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিজেপির সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান আরিফ। দোয়া পরিচালনা করেন রাজশাহী মহানগর বিজেপির যুগ্ম আহ্বায়ক সোহাগ খান। সভা পরিচালনা করেন রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন। সভায় বিজেপির মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বরন সভা শেষে পার্টি অফিসের সামনে থেকে একটি শোক র্যালী শুরু হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থানেই শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক সরদার মো. জুয়েল হোসেন ও সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ।