রাজশাহীতে পূবালী ব্যাংকের ডিজিটাল বুথ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ডিজিটাল বুথ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। রবিবার দুপুরে মহানগরীর আলুপট্টি মোড়ে দৈনিক বার্তা ভবনে এই ডিজিটাল বুথের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চল প্রধান সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্যা।
পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতিমধ্যে গ্রাহকদের আস্থার প্রতীকে পরিনত হয়েছে জানিয়ে মোহাম্মদ আহছান উল্যা বলেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজ বড় আকারে বিনিয়োগ সক্ষমতাও তৈরী করেছে। এখানকার শক্তিশালী গবেষক দল গ্রাহকদের স্বার্থে কাজ করে চলেছে। এছাড়া এখন থেকে গ্রাহকরা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই হিসাব খোলা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যানডিং ইন্সট্রাকশন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন সুবিধা পাবেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | সময়: ৭:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ