বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি:
প্রশাসনের সকল ক্যাডার পদে বৈ*ষ*ম্য দূরীকরণ ও উপসচিব পদে কোটার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবীতে মহাদেবপুরে মান*ব*ব*ন্ধন করেছে আন্ত:ক্যাডার বৈ*ষ*ম্য-নিরসন পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মান*ব*ব*ন্ধন অনুষ্ঠিত হয়। মান*ব*ব*ন্ধন চলাকালে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপসচিব পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা নিশ্চিত এর লক্ষ্যে এবং জনবান্ধব সিভিল সার্ভিসের দাবির প্রতি সমর্থন জানিয়ে মান*ব*ব*ন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকমানুজ্জামান আহম্মেদ, সহকারী অধ্যাপক নাসিমুল ইসলাম, সহকারী অধ্যাপক মোছা: শায়লা বানু, সহকারী অধ্যাপক ফারজানা খানম ক্যামেলিয়া, সহকারী অধ্যাপক (দর্শন) মো: আব্দুল মালেক, প্রভাষক আল-আমিন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, ডা: নাহিদুজ্জামান, ডা: মেফতাহুল জান্নাত, ডা: জহিরুল ইসলাম, ডা: আব্দুর সবুর, ডা: সায়েক মাহমুদ, ডা: ইমরান আলী, ডা: ইমরুল কায়েশ, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।
সানশাইন/রাজ