বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে সরকারি উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ তছরুপ হয়েছে বলে মন্তব্য করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সোমবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় শ্বেতপত্র কমিটি।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিড) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেওয়া। কাজটি সাবধনতার সাথে করা হয়েছে। সেজন্য আমরা খসড়া শব্দ ব্যবহার করেছি। কেননা প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে।
তিনি বলেন, আমরা যে কাজটি করেছি তা বিদেশী পরামর্শ দিয়ে করানো হলে ২৫ কোটি টাকা ব্যয় হতো। সেই কাজ আমরা নি:স্বার্থভাবে করেছি এবং দেশের জন্য তা উৎসর্গ করলাম।
ড. দেবপ্রিয় বলেন, প্রতিবেদনটি ১২ জনের হাতে লেখা হয়েছে। তা ছাপিয়ে প্রকাশ করতে এক থেকে দেড় মাস সময় লাগবে। আমরা যে খসড়া প্রতিবেদন করেছি তা দলিল হিসেবে সরকার স্বীকার করেছে। অর্ন্তভূক্তিমূলক আলোচনা এবং জনমানুষের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছে শ্বেতপত্র কমিটি।