বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠানরত জয়পুরহাট জেলা কাবাডি একাডেমী আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় নীলফামারী জেলা দলকে ৪০-২৯ পয়েন্টে পরাজিত করে বগুড়া জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শনিবার সকালে জয়পুরহাট জেলা কাবাডি একাডেমির আয়োজনে ও উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের ব্যবস্থাপনায় উত্তরাঞ্চলের ৮টি জেলা কাবাডি দলের অংশগ্রহণে দিনব্যাপী এ কাবাডি প্রতিযোগিতা শুরু হয়।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে বগুড়া, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর ও স্বাগতিক জয়পুরহাট জেলা কাবাডি দল অংশগ্রহণ করে ।