বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে পাকড়ী ইউনিয়নের আটটি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নবীনগর ৭ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকটে সুলতানুল ইসলাম তারেক।
বিশেষ অতিথি ছিলেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সম্পাদক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি সালাম সাওয়াল, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম বাবু মিয়া, পাকড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পাকড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পাকরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। টুর্নামেন্টে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান বাদল।
ফাইনাল খেলা নবীনগর ৭নম্বর ওয়ার্ড ও ললিতনগর ২নং ওয়ার্ড এর মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় নবীনগর ৭ নম্বর ওয়ার্ড।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিগত দিনে আওয়ামী স্বৈরাচারী সরকারের কারণে এই অঞ্চলের খেলাধুলা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিলো। এই সরকারের পতনের পর আবার ওই অঞ্চলে খেলাধুলা প্রাণ ফিরে পেয়েছে। এখানে একটি একাডেমি করা হবে। এখান থেকেই রাজশাহী বিভাগে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি নিজ উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় গ্রামবাসীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।