বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
বর্ধিত সময় অনুযায়ী অনলাইনে ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম পূরণ করা যাবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ২২ অক্টোবর ।
লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) থেকে পাওয়া যাবে। যারা এর আগে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে ফি জমা দিয়ে ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও জানান ভারপ্রাপ্ত পরিচালক।