রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে, রাজশাহী মহানগরীর বখশীয়া দরবার শরীফ, আঞ্জুমানে আশরাফিয়া চেরিট্যাবল ট্রাস্ট ও শিরোইল কলোনি বড় মসজিদ কমিটির আয়োজনে শিরোইল কলোনি বড় মসজিদের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ মখদুম রুপোষ এর দরগায় গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এ সময় সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ভবনে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। দিবসটির তাৎপর্য তুলে ধরে মসজিদে মসজিদে বয়ান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
রুয়েট: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। আজ সোমবার বাদ আসর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তারিফ উদ্দীন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দোয়া পরিচালনা করেন রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান পেশ ঈমাম মো. নাজমুল আলম।
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়: পবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উক্ত বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জন্ম ও জীবন দর্শন নিয়ে বিশোদ আলোকপাত করেন বিদ্যালয়ের মাওলানা শিক্ষক আব্দুস সামাদ খান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমান, সিনিয়র শিক্ষক শাহজাহান আলী, জায়েদুর রহমান ও সামেরুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক সেলিমুর রহমান, জাইদুর রহমান, আব্দুল মতিন, তারিকুল ইসলাম, শাহীন আলী, জেসমনি আফরোজসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
মৌগাছী উচ্চ বিদ্যালয়: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মৌগাছী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জন্ম ও জীবন দর্শন নিয়ে বিশোদ আলোকপাত করেন বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মামুনুর রশিদ। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন শিক্ষক ইব্রাহিম খন্দকার। বক্তব্য রাখেন শিক্ষক উম্মে আয়েশা। উপস্থিত ছিলেন শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক ফজলুর রহমান, জিল্লুর রহমান, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক শারমিন সুলতানাসহ কর্মচারি মনোয়ারা বেগম, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম প্রমুখ।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪ | সময়: ৬:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ