সর্বশেষ সংবাদ :

আজ গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক দেকেছে প্রধান-মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান বিক্ষোভের মধ্যে আজ রোববার (৪ আগস্ট)  নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসবে। গণভবনে প্রধান-মন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

 

স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সকল সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান-মন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, এবং সেনা, নৌ ও বিমান-বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের এই বৈঠকে উপস্থিত থাকবে জানা গেছে।

 

জাতীয় প্রতিরক্ষা নীতি ২০১৮ অনুমোদনের পর ২০১৯ সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়। এই কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে।

 

২০২৩ সালের ১৫ নভেম্বরের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগা-যোগ-মাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্য-প্রয়োজনীয় জিনিসের দামসহ এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল।


প্রকাশিত: August 4, 2024 | সময়: 10:58 am | Daily Sunshine