সর্বশেষ সংবাদ :

আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে আজ সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটর) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েক জনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সকল খোঁজ-খবর নেয় তিনি। এবং  তিনি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 

 

হাসপাতাল পরিচালক পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেন। আহতদের অবস্থা দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চোখের পানি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন।

 

 

নিটোর পরিদর্শনকালে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রী গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সন্ত্রাসী হামলায় আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের চিকিৎসার সকল খোঁজ-খবর নিয়েছেন।


প্রকাশিত: July 27, 2024 | সময়: 1:18 pm | Daily Sunshine