বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘার সিনিয়র সাংবাদিক আবদুল গফুর প্রামানিক আর নেই। বুধবার (১০ জুলাই) রাত সোয়া ৮টার সময় নিজ বাড়ি উপজেলার আড়ানী রেললাইনের দক্ষিণে জোতরঘু গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন।
আব্দুল গফুর সাংবাদিকতার পাশাপাশি পেশায় একজন হোমিও চিকিৎসক ছিলেন। সাংবাদিকতা পেশায় এসে তিনি জাতীয় দৈনিক ভোরের ডাক ও রাজশাহী থেকে প্রকাশ নীয় দৈনিক বার্তার উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও কিছু সময় দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যোজ্জ্বল ব্যক্তি আব্দুল গফুর এলাকার বাইরেও হোমিও চিকিৎসক ও সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে-হ বহু গৃনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আড়ানী ঈদগাহ মাঠে জানাজা শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন সম্পান্ন করা হয়। মোরহুমের জানাজায় উপস্থিত হয়ে স্মৃতি চারণ মুলক বক্তব্য রাখেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম , বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল রতিব মিঞা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক নজরুল ইসলাম,জুয়েল আহাম্মেদ ও ফরজ আলী।
এদিকে আব্দুল গফুরের মৃত্যুতে শোক প্রকাশ-সহ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং বাঘা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
সানশাইন/সোহরাব