, , ।
মান্দা প্রতিনিধি :
ভেজাল ও নিম্নমানের ওষুধ বর্জনসহ সরকার নির্ধারিত মূল্যে মানসম্পন্ন ওষুধ বিক্রির নিশ্চায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁর মান্দায় ওষুধ ব্যবসয়ীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা।
বাংলাদেশ কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স হাসান ফার্মেসির স্বত্ত্বাধিকারী আবুল কাসেম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি নওগাঁ জেলা শাখার সহসভাপতি কাজী সাদেকুর রহমান লিংকন, মান্দা উপ-শাখা কমিটির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহিন ও জয়নাল আবেদীন, সদস্য শহিদুল ইসলাম খন্দকার প্রমুখ। শেষে আবুল কাসেমকে সভাপতি ও মাহবুব আলম শাহিনকে সিনিয়র সহসভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট কেমিষ্টস্ এণ্ড ড্রাগিষ্ট সমিতি মান্দা উপ-শাখা কমিটি গঠন করা হয়।
সানশাইন/সোহরাব