বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।

বাইডেন অতীতেও পুতিনকে একজন যুদ্ধাপরাধী এবং ক্রেমলিনের চরম উস্কানিদাতা হিসেবে অভিহিত করেন। তিনিবলেন, ‘আপনি স্মরণ করতে পারেন আমি সমালোচনা করেছি।’ ‘এ ব্যাপারে একে বারে সত্যি কথা হচ্ছে, আপনি দেখেছেন বুচায় কি ঘটেছে। এই লোক নিষ্ঠুর এবং বুচায় কি ঘটছে তা সকলে দেখছেন।’ তিনিবলেন, পুতিন হচ্ছেন ‘একজন যুদ্ধাপরাধী’ এবং তিনি আরো বলেন, এ ব্যাপারে বিচার করতে আমাদের বিস্তারিত জানতে হবে।’ পরমাণু ক্ষমতাধর দেশ রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে সাবধান থাকা যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনে অর্থ ঢালা ও অস্ত্রের যোগান দেয়া বজায় রেখেছে এবং রাশিয়ার আর্থিক অবস্থা দুর্বল করার লক্ষ্যে মস্কো ও পুতিনের অন্তরঙ্গ বন্ধুদের বিরুদ্ধে নজির বিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। সোমবার বাইডেন বলেন, তিনি এখনো আরো নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করছেন। তিনি তার রুশ প্রতিপক্ষকে বলেন, ‘তাকে জবাবদিহি করতে হবে।’