সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাবগঞ্জে ৩৩ জনের মাঝে আর্থিক সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সংকটে থাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৩৩ জন ব্যক্তির মাঝে ২ লাখ ২৭ হাজার আর্থিক সহায়তার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান, এনডিসি আজমাইন মাহতাব।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে ছিলেন দুস্থ, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসাসহায়তা এবং দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গী বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের অসুস্থ, অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, এসব জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং তাদের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬ | সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর