, , ।
ভোলাহাট প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য দলীয় প্রার্থী বাছাইয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১১ সদস্যের উপকমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতি ইজাদ্দানী আলিম আল রাজী জর্জ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুস সোবহান মাস্টারকে এবং যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে মহিউদ্দিনকে। কমিটির অন্য আট সদস্য হলেন আব্দুল গণি, এনামুল হক, আভাতার রহমান, শাহজালাল, আবু মোতালেব, জোহরুল হক, মো. কামরুজ্জামান ও মামুনুর রশিদ।
উপজেলার ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের জনসমর্থন, সাংগঠনিক ত্যাগ ও বিজয়ী হওয়ার সক্ষমতা যাচাই করবে এ কমিটি। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন ও সুপারিশসহ লিখিত প্রতিবেদন উপজেলা বিএনপির সভাপতির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।