, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের মিছিল পার হবার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কমী কে আটক করে পুলিশে দিয়েছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও পৃৎক ঘটনায় আরও ২ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান। এর আগে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল বের করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুই ছাত্রলীগ কমী। পরে সেখান থেকে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটককৃতরা হলেন—ছাত্রলীগ নেতা শামীম ও রাব্বি। তবে তারা ছাত্রলীগের কোন পদে আছে কি না তা জানাতে পারেনি পুলিশ।
জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এ সময় সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয় ২ জন। পরে তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জানা গেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন কর্মী।
এদিকে বিভিন্ন রাজনৈতিক মামলায় আরো দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন দায়পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালন এবং শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম রানা ডাক্তার।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই জনকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে থানায় সোপর্দ করেছেন। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে আরো দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ৪ জনকে থানায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়েছে।