পাঁচবিবিতে অর্থ আত্মসাতে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও সভাপতি রফিকুল আলম চৌধুরী পপ্পুর বিরুদ্ধে জয়পুরহাট আদালতে মামলা করেন অভিভাবক সদস্য আগা চৌধুরী।
মামলায় জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি প্রতিষ্ঠানের যাবতীয় কাজকর্ম কমিটির অন্য সদস্যদের না জানিয়ে একতরফা সবকিছু করতেন। প্রতিষ্ঠানের নিজস্ব ৫’টি পুকুর আছে ৩’বছর পর লীজ দেওয়া হয়। প্রধান শিক্ষক ও সভাপতি দায়িত্বকালে পুকুরগুলো লীজের ৫৮ লাখ ৭১ হাজার, পুরাতন ভবনের ইট, টিন, কাঠ, বাঁশ, পিলার, দরজা-জানালা বিক্রির ৮ লাখ, গাছ বিক্রির ৮ লাখ এবং পুরাতন স্কুল বাস বিক্রির ৪ লাখ ২০ হাজার টাকা সর্বমোট ৭২ লাখ ৯১ হাজার টাকা আত্মসাৎ করেন।
প্রতিষ্ঠানের টাকাগুলো উদ্ধারে স্থানীয়ভাবে একাধিকবার বসা হলেও টাকা দিতে অস্বীকৃতি জানালে আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে সিআইডি পুলিশ বিষয়টি তদন্তে প্রায় ২৫’লক্ষ টাকা গরমিল বা আত্মসাতের প্রতিবেদন জমা দেয় আদালতে।
এবিষয়ে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, তদন্ত রিপোর্টে যা হবে হোক। তিনি সাংবাদিককে বলেন, আপনার কি লেখার আছে লেখেন। এদিকে সভাপতি রফিকুল আলমের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। এছাড়াও তার বাড়িতে গিয়েও দেখা মেলেনি।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ